বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সার্বভৌমত্ব র‍্যালিতে যোগ দিয়েছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

শনিবার (৭ নভেম্বর) বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার কর্মসূচীতে অংশ নেন তিনি।

এ সময় খোরশেদ বলেন, ‘শহীদ জিয়া যদি ৭ নভেম্বর থেকে বিপ্লব ও সংহতি দিবসের নেতৃত্ব না দিতেন। তাহলে ঐদিন বাংলাদেশ পুনরায় স্বাধীনতা হারিয়ে ভারতের করদ র‍াজ্যে পরিনত হতো।

মিছিলে আরও নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন ও নুরুল হক চৌধুরী দিপু।