নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন বিএকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বন্দর থানার ওসি জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আক্তার হোসেন…
লিখেছেন নিজস্ব প্রতিবেদকরাজনীতি ডেস্ক১ মিনিট পড়া
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন বিএকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বন্দর থানার ওসি জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আক্তার হোসেন বিএ জিওধরা এলাকার বাসিন্দা এবং কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।