নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধানের ওপর হামলার চেষ্টার পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখনো হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অথচ প্রতিদিনই অভিযান চালিয়ে এক থেকে দেড়শ জনকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু তারা সাংবাদিকের উপর হামলাকারীকে গ্রেপ্তার করতে পারছে না।
সরকারদলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, যারা এই অপরাধীদের আশ্রয় দিচ্ছেন তাদের নাম আমরা জানি। এসব ঘটনা চলতে থাকলে সকল ইতিহাসই তুলে ধরা হবে। আমরা অপরাধীদের ধরতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি। অন্যথায় সকল সাংবাদিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে।
মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা রিপেটার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি শরিফ সুমন, সিটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিংকন, যুগের চিন্তার ফরিদ আহম্মেদ বাধন।
এছাড়া উপস্থিত ছিলেন, আমার দেশ পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির ইসলাম, ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন, সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির, ফতুল্লা মডেল রিপোটার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল হোসেন, আওয়ার নারায়নগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, বিপি নিউজের মেহেদী মঞ্জুর বকুল, আনন্দ টিভির সাংবাদিক মনি ইসলাম, সুমী সিদ্দিকী, সেলিম হোসেন, শাকিল আহমেদ ডিয়েল, সোহেল, রাকিব চৌধুরী শিশির, সেলিম হোসেন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।










