চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু বলেছেন, নারায়ণগঞ্জের সমস্যাগুলো কী এবং সেগুলোর সমাধানের পথ কোথায়, তা সবারই জানা। কিন্তু কিছু ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের কারণে এসব সমস্যার সমাধান বাধাগ্রস্ত হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
তনু বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। কিন্তু সমাধান হচ্ছে না। এর পেছনে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ কাজ করছে। সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে উদ্যোগ নিতে হবে।
কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক প্রয়োজনে একটি পক্ষ কিশোর গ্যাংকে ব্যবহার করে। রাজনীতিতে লোকবল দেখানোর জন্য অপরাধীদের যুক্ত করার প্রবনতা বন্ধ হওয়া দরকার। রাজনীতিতে লোকবল দেখানোর চাইতে মানুষের প্রত্যাশা পূরণকে গুরুত্ব দিতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তনু বলেন, নির্বাচনের আগে অনেক রাজনৈতিক প্রতিনিধিকে বড় বড় কথা বলতে শুনেছি। কিন্তু ১২ ফেব্রুয়ারির পর তাঁদের মাঠে পাওয়া যায়নি। যাঁরা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা দাবি করেন, তাঁদের নির্বাচনের সময়ের বাইরেও জনগণের পাশে থেকে সেবা অব্যাহত রাখতে হবে।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জেলায় প্রায় দুই হাজারের মত পুলিশ আছে। কিন্তু এই জনবল দিয়ে পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। এ কারণে নারায়ণগঞ্জে দ্রুত মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালু করা প্রয়োজন। কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হবে না, সমস্যাগুলো কেন সমাধান হচ্ছে না, তার মূল কারণও চিহ্নিত করতে হবে।










