নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ও অভিযোগে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন, মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ২৩ জন এবং ডাকাতির অভিযোগে ৪ জন রয়েছেন।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৬ জন, নিয়মিত মামলার ১৮ জন এবং অন্যান্য আইনে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

থানাভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন, মাদকসেবী ছয়জন, নিয়মিত মামলার দুজন এবং পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।

 

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ২২ জন। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন, পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার আটজন এবং অন্যান্য আইনে দুজন রয়েছেন।

 

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন, মাদক ব্যবসায়ী একজন, মাদকসেবী পাঁচজন ও পরোয়ানাভুক্ত দুজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বন্দর থানা পুলিশ পৃথক অভিযানে মাদকসেবী তিনজন, পরোয়ানাভুক্ত একজন এবং অন্যান্য আইনে পাঁচজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে।

 

সোনারগাঁ থানা এলাকায় গ্রেপ্তার হয়েছেন ১৬ জন। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন, মাদকসেবী ছয়জন, পরোয়ানাভুক্ত দুজন, নিয়মিত মামলার পাঁচজন এবং অন্যান্য আইনে একজন রয়েছেন।

 

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন, মাদক ব্যবসায়ী একজন, মাদকসেবী তিনজন, ডাকাতির অভিযোগে চারজন এবং অন্যান্য আইনে একজন রয়েছেন।

 

অন্যদিকে, আড়াইহাজার থানা এলাকায় পুলিশের অভিযানে নিয়মিত মামলার দুজন ও অন্যান্য আইনে একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

জেলা পুলিশের তথ্যমতে, সাতটি থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে সব মিলিয়ে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।