নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে অটোপাসের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। সেখান থেকে উত্তরণে কাজ করছে বর্তমান সরকার।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বন্দরের সোনাকান্দা নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম এই মন্তব্য করেন। এদিন আলহাজ মো. ফজলুল করিম স্মৃতি আন্তঃমাধ্যমিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগীতা নিয়ে এমপি কালাম বলেন, ‘বিতর্ক মানে বিরোধ নয়। বিতর্কের মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা উচিত।

বিতর্ক প্রতিযোগীতায় ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। চূড়ান্ত পর্বে ‘সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করছে’ বিষয়ের পক্ষে ও বিপক্ষে বিতর্ক হয়। বিচারকদের রায়ে বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং ড. আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়। পরে উভয় দলকে নগদ অর্থ ও ক্রেস্ট দেওয়া হয়।