নারায়ণগঞ্জের বন্দরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বি.এম. ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতারের আয়োজনে এই প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: মাকসুদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো: আজিজুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার কথা বলেন।এবং সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করার কথা বলেন।










