৫ আগস্টের পর দেশে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান।

​শুক্রবার (৬ নভেম্বর) বাদ আসর বন্দর জনতা ক্লাব মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর ইউনিয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন দেশে শান্তি ও শৃঙ্খলা পেতে চাইলে আল্লাহর আইন সৎ লোকের শাসন ছাড়া সম্ভব নয়। তাই আগামী স্থানীয় নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ ভাবে সৎ আল্লাহ ভীরু মানুষদেরকে নির্বাচিত করবেন।

​কর্মী সম্মেলন থেকে বন্দর ইউনিয়নের আসন্ন স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

​মনোনীত প্রার্থীরা হলেন: ইউনিয়ন চেয়ারম্যান: উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী ​১নং ওয়ার্ড মেম্বার: আনোয়ার হোসেন ​২নং ওয়ার্ড মেম্বার: আঃ করিম, ​৩নং ওয়ার্ড মেম্বার: আঃ রহমান, ​৪নং ওয়ার্ড মেম্বার: মোঃ সুমন, ​৭নং ওয়ার্ড মেম্বার: আল হেলাল, ​৮নং ওয়ার্ড মেম্বার: আবু তালিব ​৯নং ওয়ার্ড মেম্বার: আব্দুল জব্বার (ওরফে আঃ আজিম)।

​সম্মেলনে বক্তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী।