সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জে ফিরলে তাঁর হাত-পা অক্ষত থাকবে কি না, তা নিয়ে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
রোববার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
টিপুর তার বক্তব্যে বলেন, ওই যে ফ্যাসিস্টরা কানাঘুষা করছে। নারায়ণগঞ্জের নাটকবাজ একটা গডফাদার আছে। ওর ঘোষণা দিয়েছেন আমি ডিসেম্বর আসতাছি, বন্দুক কামান কোন কিছুতে আমাকে থামাতে পারবে না। আরে বেটা তুই তো বোরকা পড়ে পালিয়ে গিয়েছিস। তুমি তো কাপুরুষ, তুই আবার কি ঘোষণা দেস। তুই তো বর্ডার এলাকায় পাড় হয়ে আসতে পারবি না। এবার তুই নারায়ণগঞ্জে ঢুকলে তোর হাত – পা থাকবে কিনা তুই সেটা দেখিস।
তোদের পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসীকে আর জিম্মি করতে দেয়া হবে না। তুই পাচঁ হাজার কোটি টাকা নারায়ণগঞ্জ থেকে লুটপাট করে নিয়েছিস। তোর রাক্ষুসী পেট ভরে না। তারপর তুই জুলুম করে হুমকি দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করার পরও আবারো নারায়ণগঞ্জের মানুষদের জিম্মি করতে চাস। তোকে বলে দিতে চাই, বহু চাপাবাজি করেছিস, আল্লাহ কাছে তওবা কর মাফ চা।
তুই মৃত্যুর সাথে ইন্ডিয়াতে পাঞ্জা লড়ছিস। তুই আবার চাপাবাজি করোস তুই নারায়ণগঞ্জে আসবি। আমরা সেই অপেক্ষা রইলাম। তুই পালিয়ে গেছিস, তর ভাই, তর পোলা গেসে, তোর ভাতিজা গেছে, তর বউ বিয়াই আত্মীয় স্বজন, তোর শেখ হাসিনা পালিয়ে গেছে। তবু তোদের চাপাবাজি থামে না।










