জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ও কনিষ্ঠতম শহীদ রিয়া গোপের বাসায় গিয়ে তার পিতামাতার সাথে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
বুধবার শারদীয় দুর্গাপূজার দশমীর দুপুরে শহরের ডিআইটি এলাকায় অবস্থিত রিয়া গোপের বাড়িতে হাজির হন তিনি। এসময় শোকাহত পরিবারকে শান্তনা দেন খোরশেদ।
খোরশেদ রিয়ার পিতা মাতাকে সমবেদনা জানিয়ে বলেন, আজ আপনাদের সান্ত্বনা দেয়ার ভাষা আমাদের জানা নাই। চারদিকে যখন উৎসবের আমেজ তখন আপনাদের ঘরে বিসর্জনের বিষাদ। রিয়ার বিসর্জনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা রিয়া ও আপনাদের এই ত্যাগ কখনো ভুলবো না। রিয়া আমাদের মাঝে জাগ্রত এবং ওর আত্মবিসর্জন আমারে হৃদয়ে অম্লান থাকবে চিরকাল।
এসময় খোরশেদ রিয়া গোপের পিতামাতার কাছে “পূজার সাজে রিয়া” শিরোনামে রিয়ার একটি ফটো ফ্রেম ও উপহার তুলে দেন।
খোরশেদ আরো বলেন, রিয়া গোপ ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বর্বরতার নির্মম সাক্ষী। এই হায়নাদের বর্বরতা থেকে ছাত্র জনতা, এমনকি ঘরে থাকা গৃহিনী ও শিশু পর্যন্ত রক্ষা পায় নাই। আমরা অবিলম্বে রিয়া গোপ হত্যার বিচার ও রায় কার্যকর করার দাবী জানাই
উল্লেখ্য ২০২৪ সাকের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিজ বাড়ীর ছাদে খেলারত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শিশু রিয়া গোপ।









