শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারা।

বুধবার সকালে শহীদ রিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। সেই সাথে পরিবারের হাতে পূজার উপহার তুলে দেন। পাশাপাশি যেকোনো প্রয়োজনে রিয়া গোপ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে এনসিপি নেতারা বলেন, রিয়া বেঁচে থাকলে এখন তার বয়স হতো আট বছর। এই বয়সে দুর্গাপূজায় তার আনন্দে মেতে থাকার কথা ছিলো। আমরা এই মর্মান্তিক বিসর্জনে সমব্যাথিত। সেই সাথে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি রিয়া গোপ পরিবারের যেকোন প্রয়োজনে আমরা পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক যুবাইর সরদার, মহানগরের সদস্য সচিব আশিকুর রহমান অভি, জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম ও মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম।