নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকের টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর নামের এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর চারটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আইবুর মূলত মাদকাসক্ত। মাদকের জন্য প্রায়ই ঘরে ভাংচুর করতো সে। সবশেষ মাদকের জন্য টাকা তিনি তাঁর বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেয়।
খবর পেয়ে আমাদের থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের লেপ, তোষক, খান ও বেশ কিছু আসবাবপুত্র পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সেই সাথে অভিযুক্ত আইবুরকে গ্রেপ্তার করা হয়।










