নারায়ণগঞ্জে দিনভর শিল্প অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক থাকার পর মঙ্গলবার বিকেলে ফের ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছে শ্রমিকরা।
বেলা ৩ টা নাগাদ কাঠেরপুল এলাকার বিভিন্ন গার্মেন্টস থেকে শ্রমিকরা বেরিয়ে আসে। এরপর তারা শিবু মার্কেট এলাকায় অবস্থান নিলে বন্ধ হয়ে যায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের যান চলাচল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিবু মার্কেট এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যদের কঠোর নজরদারি দেখা গেছে।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।
এরপর মঙ্গলবার দিনভর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেলে ফের অবরোধ শুরু করেছে শ্রমিকরা।










