নারায়ণগঞ্জের সাইনবোর্ডে মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন মার্কেটের ব্যবসায়ীরা।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে এ অবরোধ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। এসময় তারা সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাড়া মুখি সড়কে যান চলাচল বন্ধ করে রাখেন।
পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির লোকজন তাদের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ করে। তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়ামুখী সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে রাখে।
প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ রাখলে সাইনবোর্ড এলাকায় যানজট দেখা দেয়। পরে তারা পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দেয়।










