বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
শনিবার (৩১ অক্টোবর) জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভোটে তিনি ১৮৪ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রেজাউর করিম খান পেয়েছেন ১৫৪ ভোট। ৩০ ভোটের ব্যবধানে বিজয়ী হন টিপু। এ পদে মোট ভোট পড়ে ৩৩৮টি।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। একজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ছয়টি পদে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাধারণ সম্পাদক একটি এবং সদস্য পদ পাঁচটি। জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকার বলে ইউনিটের চেয়ারম্যান হবেন।










