নারায়ণগঞ্জের বন্দরে থানা কম্পাউন্ডে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় নাজু (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) তিনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা। নাজু একই এলাকার আমির উদ্দিন মোল্লার মেয়ে। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।
বন্দর থানার এসআই সাইউল ইসলাম জানান, গত শনিবার থানার ডিউটি অফিসারের কক্ষসংলগ্ন সেন্ট্রি পোস্টের সামনে নাজু নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে নিবৃত্ত করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনগাঁও এলাকার আলিফ (১৮) নামে এক তরুণের সঙ্গে নাজুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নাজু তাকে বিয়ের প্রস্তাব দিলেও আলিফ রাজি হননি। পরে আলিফ ও তার পরিবারের বিরুদ্ধে চুরির অভিযোগ করেন নাজু। ওই অভিযোগের বিষয়ে পুলিশের কাছ থেকে সুবিধা পেতে থানায় এসে তিনি আত্মহত্যার চেষ্টা করেন তিনি।










