জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার অধীনে বন্দর থানা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে রেদওয়ান আহমেদ শুভকে আহ্বায়ক এবং মিনহাজ ভুঁইয়াকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
শনিবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী এবং সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী যৌথভাবে এই নতুন কমিটির অনুমোদন দেন।
ঘোষিত এই কমিটিতে আবিদা সুলতানাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শামীম আহমেদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াদ হোসেন।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদ মীর, আশিকুর রহমান বিদ্যুৎ, বিধান আলভী।
কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন শাহীন প্রধান, শাহাদাত হোসেন, মো. অনিক, কাজী মাসুদ, মো. নাজমুল।
সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুল হাসান, ইসমাইল হোসেন দায়িত্ব পেয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আজমেরী ইসলাম, আবেদুর হোসেন, নূর বাবু, সানিয়া আক্তার প্রিয়া, মমিনুল হক সানি।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন মো. মাহমুদ, মো. তানভীর ইসলাম, মো. আশিক, মো. তামজীদ, মো. রিফাত আহমেদ, মো. সিহাব শিকদার, মো. রিফাত পাটোয়ারী, মো. হৃদয় ইসলাম, মো. নাজমুল, মো. মোরসালিন, মো. জসিম এবং মো. মোস্তাকিম।










