নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে পুলিশে চেকপোস্টে তাদের তাদের গ্রেপ্তার করা হয়। চেকপোস্টে কক্সবাজার ও টেকনাফ থেকে ঢাকাগামী দুটি বাসে তল্লাশি চালায় পুলিশ।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টাইয় কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুই নারী যাত্রী ফাতেমা (৪৫) ও খালেদা (৩৩)কে আটক করা হয়। নারী পুলিশ সদস্যরা তাদের দেহ তল্লাশি করে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করে।

ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী আরেকটি বাসে তল্লাশিতে আয়াছ (২৫) নামে এক যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পেটের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। এরপর পায়ুপথ দিয়ে বের করে আনা হয় ১ হাজার পিস ইয়াবা।

গ্রেপ্তার তিনজনকে পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে।