এবারের এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় পাসের হার ৪৫ দশমিক ৭৮ শতাংশ। মোট ২২ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০ হাজার ১৮২ জন। এদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছেন ১৮৫ জন।
অন্যদিকে, আলিম পরীক্ষায় জেলার পাসের হার ৭৩ দশমিক ৮৪ শতাংশ। এ পরীক্ষায় অংশ নেওয়া ৯৭৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭২০ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলের বিবরণীতে এসব তথ্য জানানো হয়।
উপজেলাভিত্তিক এইচএসসির ফলাফলে নারায়ণগঞ্জ সদর এগিয়ে রয়েছে। এ উপজেলায় ১২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৬৪৩ জন পাস করেছেন। পাসের হার ৫২ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন।
বন্দরে ২ হাজার ৭১০ জনের মধ্যে পাস করেছেন ৮৮১ জন। পাসের হার ৩২ দশমিক ৫০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। সোনারগাঁয়ে ২ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৫২ জন। পাসের হার ৩০ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন।
আড়াইহাজারে ১ হাজার ৯৬৩ জনের মধ্যে ৮৫৫ জন পাস করেছেন। পাসের হার ৪৩ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। রূপগঞ্জে ২ হাজার ৫১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫১ জন। সেখানে পাসের হার ৪১ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।
আলিম পরীক্ষার ফলাফলে সোনারগাঁয়ে পাসের হার সবচেয়ে বেশি। এ উপজেলায় ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।
নারায়ণগঞ্জ সদরে ৩৪৩ জনের মধ্যে ২৫৮ জন পাস করেছেন। পাসের হার ৭৫ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। বন্দরে ১৩৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৮ জন। পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন দুজন।
আড়াইহাজারে ৯৮ জনের মধ্যে ৬৯ জন পাস করেছেন। পাসের হার ৭০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। আর রূপগঞ্জে ২৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭৫ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।










