নারায়ণগঞ্জ ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) ওয়ালী উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১১ টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ওয়ালী উল্লাহ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, ওয়ালী উল্লাহকে গ্রেপ্তার করার জন্য বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে।










