স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুটি পৌরসভার মেয়র পদে তিনজন প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের নাম ঘোষণা করেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
ঘোষিত প্রার্থীরা হলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এনসিপির নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. ইউসুফ হোসেন। তারাব পৌরসভার মেয়র পদে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম মিয়া। সোনারগাঁ পৌরসভার মেয়র পদে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা খন্দকার।
এদিন দ্বিতীয় ধাপে সারা দেশের ১০০টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি।









