তারেক রহমান ভুলে গেছেন তাঁর বাবার হত্যাকাণ্ডের ইতিহাস? ভুলে গেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার মাত্র ২১ দিনের মাথায় জিয়াউর রহমানকে কী নির্মম পরিণতির শিকার হতে হয়েছিল?
ভুলে গেছেন তাঁর মায়ের মৃত্যুর পেছনের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস? ভুলে গেছেন, তাঁকে কীভাবে ১৭ বছর দেশের বাইরে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে?
ইতিহাস এত সহজে ভুলে যাওয়ার বিষয় নয়। ক্ষমতার রাজনীতিতে অবস্থান বদলাতে পারে, রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে, কিন্তু নিজের পরিবারের ইতিহাস, ত্যাগ, বেদনা ও অতীতের ঘটনাগুলো ভুলে যাওয়া উচিত না।
বিএনপি আবার ও একি ভুল পথে হাঁটছে হাসিনার বিষয়ে লীগের বিষয়ে জিয়া ২১ দিন টিকে থাকতে পারেননি, আপনি ৫ দিন পারবেন কি না, সেটা ভেবে দেখবেন? ইতিহাস থেকে শিক্ষা নেওয়া ভালো, ইতিহাসের পুনরাবৃত্তি নিজে থেকে বয়ে আনা না।
এখনো সময় আছে। আসুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন। ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি। রাজনৈতিক বিভাজন নয়, প্রয়োজন জাতীয় ঐক্য।
আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় না। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদদের রক্ত এবং জনগণের প্রত্যাশার সঙ্গে কোনো আপস হতে পারে না।
লুবনা রহমান
নারায়ণগঞ্জ জেলা এনসিপি
যুগ্ম আহ্বায়ক










