মুন্সিগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লাকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অনুসারী হিসেবে পরিচিত।
গত ২২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে মুক্তারপুর টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন।
খাইরুদ্দিন মোল্লা মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের মতলব মোল্লার ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক।
পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্টের ছাত্র হত্যা মামলাসহ বিস্ফোরক দ্রব্য আইনে চারটি এবং মারামারির তিনটি মামলা রয়েছে। ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আওয়ামী লীগ সরকারের সময় থেকে খাইরুদ্দিন নারায়ণগঞ্জে বসবাস করতেন। সেখানে তিনি আজমেরী ওসমানের সহযোগী হিসেবে কাজ করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
আইন আদালত
আজমেরী ওসমানের সহযোগী খাইরুদ্দিন মোল্লা মুন্সিগঞ্জে গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লাকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অনুসারী হিসেবে পরিচিত। গত ২২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে মুক্তারপুর টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা…










