বাংলাদেশের অর্থনীতি এবং শিল্পায়নের সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু আমাদের নারায়ণগঞ্জ জেলা। এ জেলার উন্নয়নকে আরো জনবান্ধন ও টেকসই করতে শিক্ষা, কর্মসংস্থান, যানজট, ছিনতাই, মাদক এবং নাগরিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তরুন সমাজ দেশের সবচেয়ে সম্ভাবনাগুলোর অন্যতম। কিন্ত সেই সম্ভাবনাকে কাজে লাগাতে দরকার মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ এবং মতামতের স্বাধীনতা নিশ্চিত করা। পরিবর্তনের জন্য তরুনদের শুধু কর্মসূচীতে নয় বরং নীতি নির্ধারন, সামাজিক উন্নয়ন, এবং জনকল্যাণমূলক কর্মকান্ডেও অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

এমন একটি নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করতে হবে চাই যেখানে যোগ্যতা ও মেধার মূল্যায়ন হবে। সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। নাগরিক সেবা পেতে অযথা ভোগান্তির শিকার হবে না।

এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

সম্ভাবনাময়, বৈষম্যহীন এবং নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে অবশ্যই তরুনদের মতামতের গুরুত্ব দিতে হবে। কারন তরুণদের অংশগ্রহণ ছাড়া কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তরুনদের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে আগামী দিনে একটি সমৃদ্ধ নারায়নগঞ্জ গড়ে তোলা সম্ভব।

লেখক – আক্তারুজ্জামান রাজু, সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র অধিকার পরিষদ