নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাদিম আকন্দ (৩৫) হত্যা মামলার প্রধান আসামি হাকিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ছয় ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাকিম মোল্লা নড়াইল জেলার নড়াগাতী থানার গাছবাড়িয়া এলাকার মো. মাহাবুব মোল্লার ছেলে। সে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যবান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যবান্দি এলাকার একটি তালাবদ্ধ ঘর থেকে নাদিম আকন্দের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। সেই ঘরটি হাকিম মোল্লা ভাড়া নিয়েছিলেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পরপরেই পুলসিহ তদন্পুতে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের ছয় ঘণ্টার মধ্যে প্রধান আসামি হাকিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাকিম মোল্লা জানায়, একটি শিল-পাটার সাহায্যে নাদিমের মাথায় আঘাত করার পর শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হলে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।










