নারায়ণগঞ্জ কলেজের বাস সচল ও সংখ্যা বৃদ্ধি, মেডিক্যাল সেন্টার চালুসহ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট পাঁচ দফা দাবিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কলেজ শাখা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজার হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—কলেজের অচল বাস দ্রুত সচল করা ও বাসের সংখ্যা বৃদ্ধি, জরুরি প্রাথমিক চিকিৎসা এবং স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনসহ মেডিক্যাল সেন্টার চালু, প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ পানির ব্যবস্থা, ক্যাম্পাসের আশপাশের ময়লা-আবর্জনা অপসারণ এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে স্থায়ী গ্যালারি বা কক্ষ বরাদ্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সদস্য সচিব তাহমিদ আনোয়ার ও যুগ্ম সদস্য সচিব মুয়াজ সাফাত।
সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।










