নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টায় বন্দরের হরিপুর এলাকা থেকে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, শীতলক্ষ্যা নদীর হরিপুরের ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন হতে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা যাচ্ছে তার মৃত্যু কয়েকদিন আগে হয়েছে। এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। ধারনা করছি তার বয়স আনুমানিক ৪০ হবে।