সার্ক সাংস্কৃতিক কেন্দ্রের উপপরিচালক (গবেষণা) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১২ মার্চ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১০ এপ্রিল।

 

চাকরির বিবরণ

 

পদের নাম: উপপরিচালক (গবেষণা)

কর্মস্থল: কলম্বো, শ্রীলঙ্কা

চাকরির মেয়াদ: তিন বছর

 

আরও পড়ুন

কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি বা তার বেশি। সামাজিক বিজ্ঞান বা মানবিক বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে নিম্নোক্ত বিষয়ে ডিগ্রিধারীদের:

–কালচারাল স্টাডিজ

–সামাজিক বিজ্ঞান

–মানবিকবিদ্যা

–প্রত্নতত্ত্ব

–নৃতত্ত্ব

–অ্যাসথেটিক স্টাডিজ

 

অভিজ্ঞতা

সংস্কৃতি, শিল্প বা সামাজিক বিজ্ঞান বিষয়ে কমপক্ষে ১৫ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। ডেপুটি ডিরেক্টর বা সমমানের পদে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালো জ্ঞান এবং ইংরেজিতে চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা।

বয়সসীমা

৫২ বছরের নিচে।

বেতন–ভাতা

১ লাখ ৯৩ হাজার ৯৫০ টাকা (১ হাজার ৫৮০ দশমিক ৭০ মার্কিন ডলার)