তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার মুল আসামী আজমেরী ওসমান এর সাথে মহানগর যুবদল সভাপতি সজলের ভিডিওতে কথোপকথনের চিত্র দেখলাম। তারা খুবই হাস্যোজ্জ্বলভাবে কুশল বিনিময় করছেন।

অপরদিকে, ত্বকীর বাবা রফিউর রাব্বি আঙ্কেল প্রতি মাসে ত্বকী হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারের বেদিতে দাঁড়ান। আজও তার ছেলের হত্যার বিচার পাননি। ছাত্র জনতা যাদের এই শহর থেকে তাড়িয়েছে, তাদের সাথে যুবদল নেতারা সখ্যতা বজায় রেখেছেন।

আওয়ামী লীগের সাথে বিএনপির প্রকাশ্য আঁতাত, একে অপরের ব্যবসা বাণিজ্যের দেখাশোনা, মিলেমিশে চলা খুবই উদ্বেগজনক বিষয়। এটা পরিস্কার যে আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগকে টিকিয়ে রাখছে বিএনপি।

এই যুবদল মাঠে হুঙ্কার দেয় ঠিকই, কিন্তু ক্লোজ ডোরে আপোষ করে, জুলুমকারীদের শেল্টার দেয়। আমরা ফ্যাসিস্টের দোসরদের বিচার চাই।

আমাদের অবস্থান স্পষ্ট, জুলুমকারীদের শেল্টার দিয়ে পুনরায় একটি ফ্যাসিস্ট কাঠামো তৈরির চেষ্টা করলে অবশ্যই আপনাদের পরিণতি জুলুমকারীদের মতো হবে। জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদের কারও ছাড় হবেনা ইনশাআল্লাহ।