নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এনসিপির মতবিনিময় সভায় কাশিপুর ইউনিয়নের অর্ধশতাধিক বাসিন্দা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হয়েছেন।

বুধবার রাতে কাশিপুর ইউনিয়নের বাশমুলী এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা এনসিপির আহবায়ক মো. তরিকুল ইসলাম।

সভা শেষে কাশিপুর ইউনিয়নের প্রায় ৬০ জন বাসিন্দা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির নেতৃবৃন্দরা।

মতবিনিময় সভায় অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা এনসিপির সদস্য সচিব মোহাম্মদ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাহাব সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান মুন্না, জেলা এনসিপির দপ্তর সম্পাদক মোঃ রুমি, ফতুল্লা থানা এনসিপি যুগ্ন আহবায়ক হাসিবুল ফাহিম, সহসাংগঠনিক সম্পাদক মুনাইম হোসেন ইমু, সহসাংগঠনিক  সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান।