জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের বিশেষ মুহুর্তের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকাশিত সেই ভিডিওতে জমিয়ত নেতার সঙ্গে এক নারীর উপস্থিতি দেখা গেছে। তবে সেই নারীর পরিচয় জানা যায়নি। সেই সাথে ভিডিও ধারনের স্থান ও সময় এখনও অজানা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় একটি সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। মুহুর্তেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। সমালোচনা তৈরী হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে মাওলানা ফেরদাউসুর রহমান ও এক নারী অবস্থান করছেন। ফেরদাউসুর রহমান ও সেখানে উপস্থিত থাকা নারীকে বিশেষ মুহুর্তের অবস্থায় দেখা যায়। তবে সেই নারী তার স্ত্রী নাকি অন্যকেউ তা নিশ্চিত হওয়া যায়নি।
এই বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমানের মুঠোফোনের নাম্বারে যোগাযোগ করা হলে তিনি তার রিসিভ করেননি।










