নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিন কলেজশিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের কানাইনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম পরিচয় জানা না গেলেও তার তিনজনই আলীরটেক ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। সড়কের বেহাল অবস্থার কারনে উভয়েই সড়কে নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এতে মিশুক ও মোটরসাইকেল দুটি ক্ষতিগ্রস্থ হয়। আহত তিন কলেজ শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।