নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লেক্সাস বিস্কুটের প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোছা. আকলিমা (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি করা হয়। এ সময় আকলিমার সঙ্গে থাকা বিস্কুটের প্যাকেট থেকে গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।










