নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নারী ও শিশুদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।

শুক্রবার বিকেলে নগরীর শীতলক্ষ্যা এলাকায় শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী শিমুল সাহা, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমন।