বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নগরীর চাঁনমারিতে এ সভা আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া হোসাইন জাকির দায়িত্বশীলদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে এবিএম সিরাজুল মামুন সততা, ধৈর্য, আত্মত্যাগ ও সেবার মানসিকতা নিয়ে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে ছিল কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, দারসুল কোরআন, বিষয়ভিত্তিক আলোচনা, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, এহতেসাব, হেদায়াতি বক্তব্য এবং দোয়া-মোনাজাত।










