নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ সুজন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সকালে আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন আড়াইহাজার উপজেলার মালুপাড়া এলাকার মধু বর্মনের ছেলে। সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হন আরও ৩ জন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।










