নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের নারী সংবাদকর্মী সোনিয়া দেওয়ান প্রীতি। এসময় তিনি প্রত্যাশা রাখেন, রাজনীতিবিদরা সাধারন মানুষের সাথে মিশে যাবেন এবং রাজনীতিবিদরা হাবভাব মুক্ত থাকবেন।

প্রীতি লিখেন, আজ দুপুর ২টার পরপর চাষাঢ়া জিয়া হলের পেছনে ল্যাবএইড গলিতে আমার শোরুমে ঢোকার সময় হঠাৎ দেখলাম ১ জন সাধারণ নাগরিক আমার পাশ দিয়ে পায়ে হাঁটছেন। তাড়াহুড়োয় তাকে ওভার টেক করে সামনে এগিয়ে যাওয়ার সময় এক পলক দেখে চিনলাম। পাঞ্জাবি পরিহিত, লোকাল জ্যাম ঠেলে অতি সাধারণ ভঙ্গিতে মার্কেটের ভেতরে বিরিয়ানির দোকানে ঢুকলেন দুপুরের খাবার খাওয়ার জন্য।

তার সাথে কেউ একজনই ছিলেন, হ্যা একজনই আশেপাশে ছিলেন। না ছিল গাড়ি বহর, না আমচা চামচার ভীর, না হেডম ওয়ালা হাবভাব। মার্কেটের ভেতরে আগে ঢুকার সুবাদে উপস্থিত বিরিয়ানির দোকানের লোকজনকে এটুকু বলে নিজের শো-রুমে ঢুকে গেলাম যে- আপনাদের বিরিয়ানি খেতে এমপি আসছে দেখেন। বলতে বলতেই তিনি খুব সাধারণ মানুষের মত ঢুকলেন, বসলেন, খেলেন, বিল দিয়ে বেরিয়ে গেলেন।

বিষয়টা আমার ভাল লেগেছে। কারণ, সাধারণ মানুষের মত আমাদের দেশের এমপি- মন্ত্রীরা চলাফেরা করবে- এটা অনেকগুলো স্বপ্নের মাঝে একটা বিশেষ স্বপ্ন ছিল এ প্রজন্মের।

বলছি নারায়ণগঞ্জ ৪ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এর কথা। রাজনৈতিক ক্ষেত্রে কে কেমন, কার দল কেমন সেটা নিয়ে আলোচনা বা সমালোচনায় না যাই। তবে বহুল পরিচিত মানুষের এই সাধারণ মানুষের ভীরে মিশে যেতে পারাটা একটা চমৎকার ব্যাপার। ‘দেশ হোক বৈষম্য মুক্ত, রাজনীতিকরা হোক হাবভাব চ্যালা চামচা মুক্ত।’