নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, যেখানে সন্ত্রাসী দেখব, তাকে ধরে উপযুক্ত শাস্তি ইনশাআল্লাহ আমরা দিব। আমরা কোনো পুলিশের উপরে নির্ভরশীল থাকব না। বিএনপি সরকার ১৭ বছর নির্ভরশীল ছিল না, এখনো ইনশাআল্লাহ থাকবে না।

সোমবার (২৩ নভেম্বর) রূপগঞ্জে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি দিপু এই মন্তব্য করেন।

দিপু ভুঁইয়া বলেন, বিভিন্ন সংস্থার মাধ্যমে জানতে পেরেছি কয়েকদিন আগে গোলাম দস্তগীর গাজীর পরিবার দুবাইতে মিটিং করেছে। বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গা থেকে লোক এনেছে। তাদের পরিবারের সকলের নাম আসছে কারা কারা ওই মিটিংয়ে ছিল। রূপগঞ্জে যদি আর কোন অরাজকতা হয় তাহলে আপনাদের ধরে এনে আইনের আওতায় আনা হবে। আপনারা যেখানেই থাকেন, দেশে আসলে আপনাদের বিচারের আওতায় নিয়ে আসবো।

এমপি বলেন, যে কর্মী রেখে পালিয়ে যায় সে কখনও ফেরত আসে না। হাজার হাজার লাখ লাখ কর্মী রেখে পালিয়েছে। কর্মীদের কথা চিন্তা করে নাই। সে দেশে আসলে যেই ছাত্র জনতাকে মেরেছে, মানুষকে গুম করেছে তাঁর বিচার হবে। ইনশাআল্লাহ আমরা তাকে দেশে এনে বিচারের আওতায় ইনশাআল্লাহ নিয়ে আসব