নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিহারী ক্যাম্প এলাকায় বাড়ির আঙিনা থেকে প্রায় ছয় ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে এসআরবি-১১। এ ঘটনায় মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২ টায় এসআরবি-১১ এর একটি দল বিহারী ক্যাম্পে অভিযান চালায়। এসময় অবৈধ গাঁজা চাষের দায়ে গ্রেপ্তার করা হয় মোবারককে।
গ্রেপ্তার মোবারক হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে
এসআরবি-১১ জানায়, মোবারকের বাড়ির সীমানার ভেতর ছয় ফুট উচু জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির ওজন ৩ কেজি ২০০ গ্রাম। এই ঘটনায় মোবারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।










