সাইনবোর্ডে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীনারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আগুনের ধোঁয়ায় ৬৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

সোমবার রাত ২টার দিকে মাদ্রাসার লাইব্রেরীরে এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে আসা ৬৩ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, মাদরাসার দ্বিতীয় তলায় লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। রাত ১ টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে চারটি ইউনিট সেখানে যায়৷ লাইব্রেরির বইয়ের আগুন লাগার কারনে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠানো হয়। রাত ৩ টা ৪৪ মিনিটে আগুন নেভানো হয়।

ফায়ার সার্ভিসের ধারনা, মাদ্রাসার বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। ধোঁয়ায় বেশ কয়েকজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন,  আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।