নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ও মধ্য নগরের মাঝে সংযোগ সহজ করতে একটি বাঁশের সাঁকো নির্মান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অর্থায়নে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে এই সাঁকোটি নির্মাণ ও উদ্বোধন করা হয়

বৃহস্পতিবার বিকেলে সাঁকোটি উদ্বোধন করেন মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। একই দিন বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরবয়রাগাদী গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত প্রবাসী মোতালিবের ঘর পরিদর্শন করেন তিনি।

এসময় পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন তিনি। সেই সাথে ভুক্তভোগী পরিবারকে ধৈর্য ধরার পরামর্শ দেন এবং তাদের দুঃসময়ে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীরও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু বকরসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।