নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
রোববার (২৯ নভেম্বর) বাদ আসর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে তিনি এই গণসংযোগ পরিচালনা করেন।
গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন নাগরিক সমস্যা ও দাবিদাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন।এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে মাওলানা আবদুল জব্বার বলেন, “জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমরা সবসময় পাশে থাকব।”
তিনি আরও বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের যেকোনো বিপদে-আপদে আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন।”
গণসংযোগকালে সিদ্ধিরগঞ্জ থানা আমীর আলী আক্কাস রুমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।










