নিষিদ্ধ আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার উপদপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হাবিব কাশীপুরের দক্ষিণ গোয়ালবন্দ এলাকার মৃত আনসার আলী সরদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামী হাবিব।
তিনি বলেন, ফতুল্লা থানার এসআই নন্দন কুমার সরকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে গত মার্চে কাশীপুরের খিল মার্কেটসংলগ্ন গোয়ালবন্দ এলাকায় নিজ বাসা থেকে হাবিবকে গ্রেপ্তার করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ।










