নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক সেবা প্রদান করা হয়। সকাল থেকেই এলাকার বিপুল সংখ্যক সেবা গ্রহীতা কার্যালয়ে এসে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারীর সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালিত হয়। এতে আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করছেন ডা. মোঃ মোস্তফা রহমান (ডিএইচএমএস, ঢাকা)।
চিকিৎসা সেবার বিষয়ে জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব সোহাইল ইসলাম ইফতি বলেন, “এনসিপি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায় আজ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এলাকার সাধারণ মানুষ যাতে সহজেই সুচিকিৎসা পায়, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এমন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি ফতুল্লা থানা যুগ্ম সদস্য সচিব মো: তারেক, ফতুল্লা থানা এনসিপি নেতা রাসেল সরদার, সদর উপজেলা এনসিপি নেতা হাজী মো: হানিফ মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।










