ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারায় জামিয়া আশরাফিয়া আবাসিক মাদ্রাসায় সংগঠিত আগুনে হাসপাতালে ভর্তি নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনও হাসপাতালে এখনও ভর্তি আছে ১৮ জন শিক্ষক ও শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিজ সার্জারি ইনস্টিটিউটের আবাসিক ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি বলেন, সেবা নিতে আসা রোগীদের অবস্থা উন্নতি হওয়ায় তাদের ছাড়পত্র প্রদান করা হয়। এছাড়া আইসিইউতে ভর্তি হওয়া এক শিক্ষার্থীকেও ওয়ার্ডে শিফট করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে।
চিকিৎসকরা বলেছেন, হাসপাতালে আসা কারও শরীরের কোথাও দগ্ধ হয়নি। তবে অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা আশা করছেন দ্রুতই সকল শিক্ষার্থী সুস্থ হয়ে উঠবেন।










