ফতুল্লা ধর্মগঞ্জের চতলার মাঠ এলাকায় অবস্থিত সোনার বাংলা সংসদ ক্লাবের নির্বাচনে কার্যকরী সদস্য পদে মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮ টায় ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অবস্থিত ক্লাব কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। এসময় তাঁর শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল করা প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন, ক্লাবের প্রতিটি উন্নয়নমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি আশা করি ভোটাররা আমাকে নির্বাচিত করে আমাকে কাজ করার সুযোগ করে দিবেন।

সামাজিক ব্যবস্থা সুশৃঙ্খল রাখার জন্য ১৯৬৯ সালে এই সোনার বাংলা ক্লাব প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে ক্লাবটি কাজ করেছে সমাজকে সুশৃঙ্খল রাখতে।