ফতুল্লা ধর্মগঞ্জের চতলার মাঠ এলাকায় অবস্থিত সোনার বাংলা সংসদ ক্লাবের নির্বাচনে সহ সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাহাদী হাসান মিলনের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮ টায় ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অবস্থিত ক্লাব কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। এসময় তাঁর শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল করা প্রার্থী মাহাদী হাসান মিলন বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সমাজের সকল ভালো মানুষকে নিয়ে কাজ করবো। সমাজের সকল সামাজিক সংগঠনকে সাথে নিয়ে ভালো কাজ করবো। সেই সাথে ক্লাবের সাংগঠনিক কাঠামো ঠিক করে উন্নয়নমূলক কাজে অংশ নিবো।

উল্লেখ্য, সামাজিক ব্যবস্থা সুশৃঙ্খল রাখার জন্য ১৯৬৯ সালে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় সোনার বাংলা ক্লাব প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে ক্লাবটি কাজ করেছে সমাজের নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডে।