ফতুল্লা ধর্মগঞ্জের চতলার মাঠ এলাকায় অবস্থিত সোনার বাংলা সংসদ ক্লাবের নির্বাচনে সহকারী ক্রীড়া সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮ টায় ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অবস্থিত ক্লাব কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। আগামি ১২ই ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে ভোটার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরী হয়েছে।

মনোনয়ন দাখিল করা প্রার্থী মোঃ ইমরান হোসেন বলেন, যুব সমাজকে মাদকবিরোধী করতে খেলাধুলার ভালো একটি পরিবেশ তৈরী করে দিতে চাই। কারন মাদক যুব সমাজকে ধবংস করে। আমরা চেষ্টা করবো এই যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে এবং খেলার দিকে মনোনিবেশ করতে।

সামাজিক ব্যবস্থা সুশৃঙ্খল রাখার জন্য ১৯৬৯ সালে এই সোনার বাংলা ক্লাব প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে ক্লাবটি কাজ করেছে সমাজকে সুশৃঙ্খল রাখতে।