নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুল ইসলাম (২১) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের লায়ন সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে এসআরবি।

এসআরবি-১১ ও এসআরবি-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ভায়লা এলাকার আশরাফ হাওলাদারের ছেলে।

২০২৪ সালের সেপ্টেম্বরে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসাদুল ইসলামকে নারায়ণগঞ্জ আদালতে হস্তান্তর করা হয়েছে।