জামতলা পঞ্চায়েত ও ইয়াং স্টার ক্লাব আয়োজিত কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বিশেষ অতিথি ছিলেন পঞ্চায়েতের সহসভাপতি ও ব্যবসায়ী নেতা মো. সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ বলেন, শিশু-কিশোরদের মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতি থেকে দূরে রেখে মানসিক বিকাশ ঘটাতে সরকার ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি চালু করেছে। পাশাপাশি স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ।
খোরশেদ আরও বলেন, আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে মীম শরৎ গ্রুপের সহযোগিতায় আরও দুটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। শিশু-কিশোরদের সুস্থ বিকাশ, খেলাধুলায় সম্পৃক্ততা এবং সামাজিক অবক্ষয় রোধে মাঠপর্যায়ে ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা খুবই জরুরী।










